প্রেম অনুভুতি

প্রেম অনুভুতি

ইমা

তোমার নামের দিয়া জ্বালিয়েছি।
দীর্ঘ বিশটি বছর ধরে।
হয়েছি উতপ্ত অগ্নিশিখায়।
সহ্য করেছি আঘাত আলেয়ার।

তুমি জানো?
এক দিনে নিঃশ্বাস হয় কতবার?
জানবে কেমন করে?
তুমি তো আর আমার জন্য বাঁচো নি।

হিসেবে অনেক কাঁচা হয়ে গেছো বটে।
আমার থেকে শুনতেও, তাও তোমার আটে।
কখনও যদি দেখতে চেয়ে, ঘুম থেকে উঠে।
আমি না হয় কলসি কোমরে, চলে যেতাম ঘাটে।

তুমি দিয়া জ্বালিয়েছিলে, প্রিয়!
দহন হয়েছিলো আমার অন্তঃপটে।
জানো তো,
দহন আর দাহক একই শিখার ভিন্নরূপী রেখা।

হুম ঠিক বলেছো,
আমি জানি না নিঃশ্বাসের দিনকাল।
মনে পড়ে নি ; হ্যাঁ, আসেনি এমন সময়কাল।

Comments

Popular posts from this blog

প্রেমিক পুরুষ

ছেলে তোমাকেই মানায়