মধ্যবিত্ত ছেলে

মধ্যবিত্ত ছেলে


কলমে :ইমা


বয়সের শুরুতে হেসে খেলে।
বড় হয়ে উঠে একটা ছেলে।
তার সকল কাজে বা অকাজে।
সন্তুষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় সে।

জিদ হোক বা রাগ।
তার চেহারাতে না ভাসে।
দিব্বি দায়িত্বের দায়ভার নিয়ে।
দিনগুলা সে পাড় করে।

বুজতে চাই না সমাজ তার।
টাকার পিছনে ছুটতে তাকে শিখায় পরিবার।
বন্ধু, স্বজন, আত্মীয় সবাই দূরদৃষ্টিপাতে দেখে।
লজ্জা -সরম নিয়ে দিব্বি চলে ছেলে, বুকে।

দিনের পর দিন গড়াচ্ছে।
চাকরি তো তার না হচ্ছে।
পেরেশানি আর দায়িত্ব ঐ দিকে।
তার পিছু নাহি ছাড়ছে।

সময়ে যাচ্ছে বয়স বাড়ছে।
বিয়ে-সাদী ছেলে করতে না পারছে।
অন্ন যোগানে ব্যর্থ-মুখ ফোটে না বলতে পারছে।
দিন শেষ ছেলে নিজেকে নিয়ে আশার স্বপ্ন বুনছে।

Comments

Popular posts from this blog

প্রেমিক পুরুষ