ছেলে তোমাকেই মানায়
ছেলে তোমাকেই মানায়
ইমা
কুরুক্ষেত্রে বাঁশি বাজিয়ে
নিজেকে বাসুরী ভাবা
আর বেয়ার হাতে নিজেকে
দেবদাস ভাবা______
ছেলে তোমাকেই মানায়
হাজারটা মন পোষে
দিনরাত অবশেষে
নিজেকে প্রেমিক ভাবা
ছেলে তোমাকেই মানায়।
কোলাহলে ভিড়ের মাঝে
কোন মেয়েকে স্পর্শ করা।
মাঝে মাঝে নিজেকে হারিয়ে
পতিতালয়ে আবিষ্কার করা______
ছেলে তোমাকেই মানায়।
ভদ্রতা নামক জালিম সমাজ
ছেলে তুমি গড়ে তোলো
নাক ছিটকিয়ে অন্যের গীবত
তুমিও কি কম বলো?
এসব বরং,তোমাকেই মানায় ছেলে।
ধর্ষিতা মেয়ে আর নষ্টালজিক
তোমার সমাজেই হয়
ব্রেকাপের পর প্রাক্তন তোমার
পতিতাও হয়।
শূন্য পকেট, নষ্ট ঘড়ি হাতে
ভাঙ্গা হ্দয় নিয়ে তুমিও
হাসি মুখে থাকো।
গোপনে হোক বা প্রকাশ্যে
তোমাকে কাঁদতে দেখি নাতো!
ছেলে তোমাকেই মানায়।
Comments
Post a Comment