জানা হবে কি তার?

জানা হবে কি তার?

কলমে: ইমা

ভূমিষ্ট হওয়া শিশুটি কি জানে?
তার আজ থেকে কবরস্থ হওয়ার দিন শুরু।
সেকি চিনে বরং-
জাতি,ধর্ম,বর্ণ আর রঙধন?

শিশুটি কেমন করে চিনে বলোতো?
সংঘর্ষ আর হানাহানি?
নয়লে তার চোখ জোড়া
কেনই বা কান্নায় জর্জরিত?

কিসের সন্ধানে বা উদ্দেশ্যে বলোতো?
তার যাত্রার আবেগ?
সেকি আদৌ জানে?
আকাশ জুড়ে বইছে ঘন কালো মেঘ।

প্রভাতীর নতুন সূর্যের আনাগোনা।
জানলার কোণ ঘেঁষে রশ্মির আগমন।
তারই সাথে মেতে উঠে তার মন।
আর সে উন্মাদ তার সাথে খেলায়।

সেকি বোঝে?
জ্বলশানু অগ্নিতাপের দহন।
তার, খেলার ছলে কেড়ে নিবে সারাক্ষণ।
বোঝার আশায় গুনছে দিনের প্রহর।

Comments

Popular posts from this blog

প্রেমিক পুরুষ

ছেলে তোমাকেই মানায়