কবিতা : মুখ সমাজ


 মুখ সমাজ

-ইমা

লোকে ভাবে,

মানুষের দ্বারা সব সম্ভব

আমি বলি,

মাছ কি করে গাছে উঠতে পারে?

লোকে বলে, ঐটা করিস না!

যা কঠিনরে বাবা!!

আমারই একদম হাত পা যায় যায় অবস্থা!

আমি বলি,তুমি পারো নি তাই কি?

আমি চেষ্টা করে দেখি, ক্ষতি কি।

লোকে বলে, বড্ড ভালো তমুকের ছেলেটা বা মেয়েটা

তুই আর এত ভালো হতে পারলি কই?

আমি বলি, সবার সাথে ভালো

আমি সত্যিই হতে পারবো না।

লোকে বলে,

সে সফল! ওর মত হতে পারিস না?

আমি বলি,

সফল হওয়ার সময়টা আমাকে দাও।

লোকে বলে,

তুই কি পারবি? সময় দিলেই বা কি?

আমি বলি,

সময়ের সাথে সযোগ গুলাও দাও।

লোকে বলে,

গিয়ে দেখ সফল ব্যক্তিদের এত কিছু লাগে নি।

আমি বলি,

লোক গুলার সফলতা কথা কেন,

সফল হওয়ার পিছনে গড়ে উঠার গল্প আগে বলতে পারে না?

Comments

Popular posts from this blog

প্রেমিক পুরুষ

ছেলে তোমাকেই মানায়